গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৮ এএম ২০২৬
২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত
ছবি

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের ওপর একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টি বলয় সক্রিয় হতে যাচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের উপকূলসহ কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই বৃষ্টি বলয়টি আগামী সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করবে, যার সর্বোচ্চ সক্রিয়তা দেখা যাবে আগামী ২০ ও ২১ নভেম্বর। এই মৌসুমি বৃষ্টি বলয়ের কারণে দেশের ওপর থেকে তাপপ্রবাহ সম্পূর্ণ দূর হয়ে আবহাওয়া বেশ শীতল হতে পারে।

বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টি বলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সক্রিয় হতে শুরু করবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর সক্রিয়তার মাত্রার ওপর ভিত্তি করে খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এর প্রভাব বেশ ভালোভাবে দেখা যাবে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এটি মাঝারি মাত্রায় সক্রিয় থাকলেও দক্ষিণ চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির কোনো শঙ্কা না থাকলেও দেশের অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব এবং বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। এছাড়া দেশের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকাগুলোতে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ চট্টগ্রাম বিভাগে অন্যান্য এলাকার তুলনায় রোদের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। ভারী বৃষ্টির ফলে দেশের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও পাহাড়ি ঢল বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।

সংস্থাটি বিভাগভিত্তিক বৃষ্টির পরিসংখ্যানে জানায়, এই পাঁচ দিনের মধ্যে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকার কৃষি জমির সেচের চাহিদা পূরণ হতে পারে।

এদিকে জেলাভিত্তিক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন অংশেও এর প্রভাবে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের আকাশ মেঘলা থাকায় এবং রোদের উপস্থিতি কম থাকায় জনজীবনে বেশ শীতল ভাব বজায় থাকবে।

সংস্থাটি আরো জানায়, দেশজুড়ে শুরু হতে যাওয়া টানা বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশ ভালো ঠাণ্ডা অনুভূত হতে পারে। আজ থেকেই বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দ্রুত কমে যাওয়ার এই ধারা শুরু হতে পারে, যা জনজীবনে শীতের আমেজ আরও বাড়িয়ে দেবে।

হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া ওয়েদার অবজারভেশন টিম। এই দুই বয়সীর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকায় তারা খুব সহজেই সর্দি-কাশি, জ্বর ও ঠান্ডা লাগার নানা জটিলতায় আক্রান্ত হতে পারেন। তাই পরিবারের এসব বিশেষ যত্ন প্রয়োজনীয় সদস্যদের প্রতি বাড়তি খেয়াল রাখার পাশাপাশি আগে থেকেই পর্যাপ্ত গরম কাপড়ের প্রস্তুতি নিশ্চিত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/১৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
১৯ নভেম্বর ২০২৬

আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’...

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে
১৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার সকালে...

ঢাকার আকাশ আংশিক মেঘলা, যেমন থাকবে তাপমাত্রা
১৫ নভেম্বর ২০২৬

ঢাকার আকাশ আংশিক মেঘলা, যেমন থাকবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার...

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হলেও বৃষ্টির সম্ভাবনা নেই
১৪ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হলেও বৃষ্টির সম্ভাবনা নেই

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে