গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসায় অবস্থান করছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর। পুলিশ জানিয়েছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী সময়ে টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের নিহত গৌছ উদ্দিনের ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নেই: গোলাম পরওয়ার
১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নেই: গোলাম পরওয়ার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন কিছু এলাকায়...

জুলাইয়ের আগের ঐক্যে ফিরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শফিকুর রহমানের
১৯ নভেম্বর ২০২৬

জুলাইয়ের আগের ঐক্যে ফিরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শফিকুর রহমানের

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধ...

বিদেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে দমানো যাবে না: রিজভী
১৮ নভেম্বর ২০২৬

বিদেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে দমানো যাবে না: রিজভী

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতায় উসকানি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্...

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন
১৬ নভেম্বর ২০২৬

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন

দেশে গত নয় দিনে ৫১টি স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৫...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে