গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত কেন্দ্র দুটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা কার্যক্রম আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করা হচ্ছে।

উপ-দূতাবাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে, বন্ধ হতে যাওয়া কেন্দ্র দুটির পরিবর্তে নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তি চাইলো জাতিসংঘ
২১ নভেম্বর ২০২৬

ইমরান খানের মুক্তি চাইলো জাতিসংঘ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হা...

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
২১ নভেম্বর ২০২৬

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারা...

স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করা অপরাধ, সিদ্ধান্ত দেবে ভারতের সুপ্রিম কোর্ট
২১ নভেম্বর ২০২৬

স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করা অপরাধ, সিদ্ধান্ত দেবে ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে স্ত্রীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে বাধ্য করাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করা হবে কি না...

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
২১ নভেম্বর ২০২৬

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে