গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১৪:৩২ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৮ এএম ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার অভিযোগ গঠন করা হবে। আসামিদের বয়সের ভিত্তিতে দুটি পৃথক আদালতে বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কাইমুল হক।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। এ কারণে তাদের বিচার দুটি পৃথক আদালতে পরিচালিত হবে।

সরকারি কৌঁসুলি কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজেদের মতো করে বিচার কার্যক্রম চালিয়ে যাবে।

নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলের হত্যাকারীদের বিচার শুরু হওয়ার খবর শুনে তাঁর ভালো লাগছে। তাঁরা আইন ও আদালতের প্রতি আস্থাশীল। আশা করছেন, ন্যায়বিচার পাবেন।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের কাছে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে চারজন অংশ নেয়। তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নি...

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ
২১ নভেম্বর ২০২৬

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরি...

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
২১ নভেম্বর ২০২৬

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন...

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল
২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ লোহার দানবাক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে