৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেখানের আপডেট দিচ্ছেন। দিন থেকে রাত কখন কী করছেন জানাছেন এই গ্ল্যামারকন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহি জানান, তিনি এখন ৩য় অবস্থানে আছেন! এই পথচলায় সবাই যেভাবে তার পাশে থেকেছেন, তার জন্য তিনি সত্যিই কৃতজ্ঞ।
মাহির বিশ্বাস করি, সবাই একসঙ্গে চেষ্টা করলে বাংলাদেশকে টপ ২-তে নিয়ে যেতে পারবেন তিনি। আরও একটি পোস্টে মাহি বলেন, ‘বাংলাদেশ, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি! বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আমি।
এই যাত্রায় আপনাদের প্রতিটি ভোট, ভালোবাসা ও উৎসাহ আমার কাছে অনেক মূল্যবান ‘ গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন মাহি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন।
আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম। ২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েই প্রথম রানারআপ হন মাহি।
এই প্রতিযোগিতার মধ্য দিয়েই শোবিজে তার যাত্রা শুরু। এ বছর মাহি নতুন করে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট পরে আলোচনায় আসেন।
এখন তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরতে ব্যস্ত। মাহি মনে করেন, এ প্রাপ্তির পেছনে রয়েছে সততা ও পরিশ্রম।
ডিসি/আপ্র/২১/১১/২০২৬