গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৮ এএম ২০২৬
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার অভিযোগ, ইউনূস সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরেই গত বছর তিনি ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে তিনি অনৈতিক সুবিধা নিয়েছিলেন।  

প্লট দুর্নীতির একটি মামলায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তার সঙ্গে আরো ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে। পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন এবং তার এই সাজা ভোগ করার সম্ভাবনাও নেই বললেই চলে।

২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তিনি দাবি করেন, তার খালা এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের ‘পরোক্ষ শিকার’ হয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি আরো জানান, একজন আইনজীবীর সঙ্গে তার কথা হয়েছে এবং ওই আইনজীবী তাকে পরামর্শ দিয়েছেন যে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি তার রয়েছে।

টিউলিপ বলেন, এটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা ‘বিবেচনা’ করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক দাবি করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন; কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি।

লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালীন মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। টিউলিপ বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তার সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ জানান, এসব অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না।

টিউলিপ বলেন, আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।

বিতর্কের ওই সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন।  

তবে টিউলিপকে নিয়ে স্টারমার বারবার প্রশ্নের মুখে পড়ায় তিনি টিউলিপকে পদত্যাগ করার সিদ্ধান্ত দেন।

সূত্র : দ্য গার্ডিয়ান।  

এসি/আপ্র/১৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
১৯ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাব...

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের স...

গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নেই: গোলাম পরওয়ার
১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নেই: গোলাম পরওয়ার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন কিছু এলাকায়...

জুলাইয়ের আগের ঐক্যে ফিরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শফিকুর রহমানের
১৯ নভেম্বর ২০২৬

জুলাইয়ের আগের ঐক্যে ফিরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শফিকুর রহমানের

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে