গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৪ এএম ২০২৬
আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া আট অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা।

অন্য চার কর্মকর্তা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শাকিল।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতে তাঁদের আগামী দুই মাসের জন্য রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৩/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
২৩ নভেম্বর ২০২৬

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জি...

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জানুন আবেদনের নিয়ম
২৩ নভেম্বর ২০২৬

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জানুন আবেদনের নিয়ম

রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিম...

শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার  করেছে পুলিশ।সোমবার (২৩ ন...

গঙ্গার পানি বণ্টন চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন
২৩ নভেম্বর ২০২৬

গঙ্গার পানি বণ্টন চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন-সংক্রান্ত ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই