গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

তোমার সঙ্গে ব্রেকআপ’ বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৫ এএম ২০২৬
তোমার সঙ্গে ব্রেকআপ’ বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
ছবি

ছবি সংগৃহীত

স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া শুধু স্ত্রীকে শাসন করার জন্য ‘তোমার সঙ্গে ব্রেকআপ’ বা ‘আমার বউ নাই’—এ ধরনের কথা বলেন, তাহলে কি তা ইঙ্গিতপূর্ণ তালাক হিসেবে গণ্য হবে?

‘তোমার সঙ্গে ব্রেকআপ’ এবং ‘তুমি আমার বউ নও’—এ ধরনের বাক্য ইঙ্গিতপূর্ণ বা কেনায়া তালাকের অন্তর্ভুক্ত। এসব কথা বলার মাধ্যমে তালাক কার্যকর হবে কি না, তা নির্ভর করে স্বামীর নিয়ত এবং কথোপকথনের প্রাসঙ্গিক পরিস্থিতির ওপর।

প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি সাধারণ ঝগড়ার সময় তালাক দেওয়ার কোনো নিয়ত বা ইচ্ছা ছাড়াই শুধু স্ত্রীকে শাসন বা ধমক দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলে থাকেন এবং তখন তালাক নিয়ে কোনো আলোচনাও (মোজাকারায়ে তালাক) না চলে, তাহলে এসব কথার মাধ্যমে তালাক কার্যকর হবে না। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক আগের মতোই বহাল থাকবে।

তবে তালাক নিয়ে আলোচনা চলাকালে (মোজাকারায়ে তালাক), যেমন স্ত্রী তালাক চাইছেন—এমন পরিস্থিতিতে স্বামী যদি এ ধরনের কথা বলেন, তাহলে এর মাধ্যমে তালাকে বায়েন কার্যকর হয়ে যাবে।

তালাকে বায়েন কার্যকর হলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় তাঁরা পুনরায় সংসার করতে চাইলে নতুন করে বিয়ে করতে হবে। তবে নতুন করে বিয়ে করার পর স্বামী আর দুই তালাকের অধিকারী থাকবেন।

এসি/আপ্র/২৩/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

শীতের সর্দি-কাশিতে উপকারী হতে পারে যে তিন ভেষজ চা
২৩ নভেম্বর ২০২৬

শীতের সর্দি-কাশিতে উপকারী হতে পারে যে তিন ভেষজ চা

চলে এসেছে শীতের মৌসুম। ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। সর্দি-কাশি,...

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি
২২ নভেম্বর ২০২৬

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি

জীবন মানেই কি শুধু কাজ, দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিন? সকাল থেকে রাত পর্যন্ত অফিস, সংসার কিংবা ব্য...

হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস
২২ নভেম্বর ২০২৬

হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস

হঠাৎ পেটে ব্যথা শুরু হলেই অনেকে গ্যাস বা বদহজম ভেবে বিষয়টি এড়িয়ে যান। বিশেষ করে শিশুদের পেটব্যথার ক্...

সুস্থ থাকতে মাসে কতটুকু রান্নার তেল খাবেন
২১ নভেম্বর ২০২৬

সুস্থ থাকতে মাসে কতটুকু রান্নার তেল খাবেন

রান্নায় তেল ছাড়া যেন চলেই না। সবজিতে ফোড়ন দেওয়া, মাছ ভাজা কিংবা পরোটা-পাকোড়া তৈরি—প্রায় প্রতিটি খাবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই