গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৭ এএম ২০২৬
নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন
ছবি

ছবি সংগৃহীত

বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

মাহদী আমিন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

এসি/আপ্র/২৩/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ
২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়...

আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা
২৩ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম...

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
২৩ নভেম্বর ২০২৬

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জি...

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জানুন আবেদনের নিয়ম
২৩ নভেম্বর ২০২৬

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জানুন আবেদনের নিয়ম

রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই