গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৭ এএম ২০২৬
টঙ্গীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: দেশব্যাপী বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং টঙ্গী-গাজীপুর এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানা এলাকার বিসিক শিল্পনগরীতে এ কর্মসূচি পালন করা হয়।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে টঙ্গী ও গাজীপুর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম
২৩ নভেম্বর ২০২৬

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আট বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনেই...

চট্টগ্রামে নকল পণ্য ও বাসি খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নকল পণ্য ও বাসি খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং সরবরাহ এবং...

বদরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার প্রকাশ্যে চলাফেরা নিয়ে উত্তাপ
২৩ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার প্রকাশ্যে চলাফেরা নিয়ে উত্তাপ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই শীর্ষ...

রংপুরে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৩ নভেম্বর ২০২৬

রংপুরে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নুর জামাল হক, রংপুর: রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই