গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ পঞ্চাশ বছরের অভিনয় জীবন মিঠুন চক্রবর্তীর। বাংলা ও হিন্দি সিনেমায় তার অসামান্য সাফল্য আর খ্যাতি। কাজ করেছেন অন্যান্য ভাষার সিনেমায়ও। পাশাপাশি রাজনীতিতেও তার এখন সরব উপস্থিতি। কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন। 

 

এবার আরও এক সম্মানে ভূষিত হতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। পাচ্ছেন ডি. লিট সম্মাননা। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন হবে আগামী ৯ ডিসেম্বর। ওই দিন তাকে ডি. লিট দেওয়া হবে।

 


একই আয়োজনে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ডি. এসসি সম্মানে ভূষিত হবেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামী। বিশ্ববিদ্যালয়টির সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিশিষ্ট তিন জনকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। 

১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে সেই চিঠি এসে পৌঁছেছে। 

 

সমাবর্তনের জন্য ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি শুরু হয়ে গেছে। উল্লেখ্য, ডি. লিট বা ডক্টর অব লেটারস বা ডক্টর অব লিটারেচার সম্মানটি মূলত বিজ্ঞান, কলা ও সৃজনশীল শিল্পকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। 

 

এটি উচ্চতর একাডেমিক উপাধি, যেটা পিএইচডির সমতুল্য। প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন। ২০২৪-এ পেয়েছেন পদ্ম ভূষণ। তারও আগে ২০২২ সালে পেয়েছেন দেশটির সিনেমায় সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার।

ডিসি/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
২৪ নভেম্বর ২০২৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়...

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের
২৪ নভেম্বর ২০২৬

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের

সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ষ...

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত
২৪ নভেম্বর ২০২৬

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত

অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ করার অভিযোগে ইরানের নারী স...

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...
২৪ নভেম্বর ২০২৬

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...

বাঁশির সুরে বিরহের মূর্ছনা তুলতেন তিনি। তাঁর বাঁশির সুরে কখনো ভেসে আসত গভীর বিষাদ, কখনো হৃদয়ে ছড়িয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই