গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৯ এএম ২০২৬
পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের
ছবি

‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে অক্ষয়ের পারফরম্যান্স

সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ষাটের কাছাকাছি বয়সেও পোশাকে আগুন জ্বালিয়ে তাঁর এমন পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। তারকাখচিত এ আয়োজনে বলিউডের কয়েকজন শিল্পীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অক্ষয়। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন তিনি। এ সময় নৃত্যশিল্পীরা তাঁর ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। পোশাকে আগুন জ্বলতে থাকলেও নির্বিকারভাবে পারফরম্যান্স চালিয়ে যান অভিনেতা।

অন্য একটি ভিডিওতে মাথায় জ্বলন্ত অনুষঙ্গ নিয়েও স্টান্ট করতে দেখা যায় তাঁকে। আগুন নিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে সামাজিক মাধ্যমে অক্ষয়ের সাহস ও শারীরিক সক্ষমতার প্রশংসা করছেন ভক্তরা। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের সামনে আগুন নিয়ে বিপজ্জনক স্টান্ট করেছেন তিনি।

অ্যাকশনধর্মী সিনেমায় নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এ ক্ষেত্রে সাধারণত দ্বৈত অভিনেতা বা বডি ডাবল ব্যবহার করেন না তিনি। এক সাক্ষাৎকারে স্টান্টের ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে অক্ষয় জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে স্টান্ট করার সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকত না। তাঁর ভাষায়, ‘আগে স্টান্ট করার সময় তেমন নিরাপত্তাব্যবস্থা থাকত না। আজকের মতো তখন ভিএফএক্স বা আধুনিক প্রযুক্তির এত ব্যবহার ছিল না। অনেক দৃশ্যই বাস্তবে করতে হতো, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
২৪ নভেম্বর ২০২৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়...

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত
২৪ নভেম্বর ২০২৬

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত

অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ করার অভিযোগে ইরানের নারী স...

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...
২৪ নভেম্বর ২০২৬

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...

বাঁশির সুরে বিরহের মূর্ছনা তুলতেন তিনি। তাঁর বাঁশির সুরে কখনো ভেসে আসত গভীর বিষাদ, কখনো হৃদয়ে ছড়িয়ে...

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান
২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান

অভিনেতা সোহেল খান পর্দায় হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অভিব্যক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই