গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৭ এএম ২০২৬
বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান
ছবি

ছবি সংগৃহীত

অভিনেতা সোহেল খান পর্দায় হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অভিব্যক্তি ও সংলাপ আজও দর্শককে আনন্দ দেয়। ব্যক্তি জীবনেও তিনি ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। অথচ সেই মানুষটিই এবার ঘরে ফিরছেন নিথর দেহে।

কয়েক দিন আগে অভিনয়ের কাজে বগুড়ায় এসেছিলেন সোহেল খান। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে কয়েক দিন ধরে সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। শুটিং সেটেও সবাইকে মাতিয়ে রেখেছিলেন হাসি-আনন্দে। কিন্তু মঙ্গলবার সকালে সেই শুটিংয়ে অংশ নিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালক মো. ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তাঁর মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়ি। সেখানেই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে তাঁকে দাফন করা হবে।

হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন তিনি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কি!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।

তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা
২৪ নভেম্বর ২০২৬

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা

মাকে হারানোর শূন্যতা সময়ের সঙ্গে মুছে যায় না। প্রিয়জনের স্মৃতি মনের গভীরে থেকে যায় আজীবন। মায়ের মৃত্...

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
২৪ নভেম্বর ২০২৬

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও যশ অভিনীত পৌরা...

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি
২৪ নভেম্বর ২০২৬

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে দীর্ঘ নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প...

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
২৩ নভেম্বর ২০২৬

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম সফল চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম এই চরিত্রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই