গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানালো আবহাওয়া অফিস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৩০ এএম ২০২৬
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানালো আবহাওয়া অফিস
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে সোমবার বিকেল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। ওই দিন ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এ পরিস্থিতিতে দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতল অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
২৩ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

চলতি মাসে দুই ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এখন বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় আগামী ২৪...

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
২২ নভেম্বর ২০২৬

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝোড়ো বৃষ্টির আভাস
২১ নভেম্বর ২০২৬

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝোড়ো বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া দ...

বৃষ্টি কমে শীত নামবে কবে জানালো আবহাওয়া অফিস
২০ নভেম্বর ২০২৬

বৃষ্টি কমে শীত নামবে কবে জানালো আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই