মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও যশ অভিনীত পৌরাণিক মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’। মুক্তির ১৮ দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৪২ কোটি ৭৫ লাখ রুপি। তৃতীয় রবিবারে ৩৫ কোটি ৬০ লাখ রুপি আয় করে আটটি জনপ্রিয় সিনেমার রেকর্ডও পেছনে ফেলেছে ছবিটি।
২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ছিল ‘রামায়ণ’। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। প্রেক্ষাগৃহে আসার পর সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছে সিনেমাটি।
বক্স অফিসের হিসাব প্রকাশকারী সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৮তম দিন অর্থাৎ রোববার ভারতে আনুমানিক ৩৫ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে ছবিটি। এতে দেশটিতে সিনেমাটির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ কোটি ৭৫ লাখ রুপি।
শুধু মোট আয়ের হিসাবেই নয়, তৃতীয় রবিবারের আয়েও নতুন রেকর্ড গড়েছে ‘রামায়ণ’। এদিনের আয়ের হিসাবে ছবিটি পেছনে ফেলেছে ‘ধুরন্ধর ২’, ‘ছাবা’, ‘স্ত্রী-২’, ‘মহাবতার নরসিমা’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘দঙ্গল’ ও ‘অ্যানিমাল’-এর মতো বড় বাজেটের সিনেমাকে।
তৃতীয় রবিবারে ‘রামায়ণ’-এর আয় ছিল ৩৫ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে ‘ধুরন্ধর ২’ আয় করেছে ৩০ কোটি, ‘ছাবা’ ২৪ কোটি ৩০ লাখ, ‘স্ত্রী-২’ ২২ কোটি, ‘মহাবতার নরসিমা’ ১৮ কোটি, ‘গদর ২’ ১৬ কোটি ১০ লাখ, ‘জওয়ান’ ১৩ কোটি ৯০ লাখ, ‘দঙ্গল’ ১৩ কোটি ৬৮ লাখ এবং ‘অ্যানিমাল’ ১৩ কোটি ৫০ লাখ রুপি।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত, অরুণ গোভিল ও রাকুল প্রীত সিং।
দুই পর্বে নির্মিত হয়েছে এই মহাকাব্যিক সিনেমা। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬