গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৯ এএম ২০২৬
মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
ছবি

ছবি সংগৃহীত

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম সফল চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম এই চরিত্রের আবির্ভাব। পরে চরিত্রটি নিয়েই নির্মাতা শিহাব শাহীন বানান আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। 

 

সেটাও পায় তুমুল জনপ্রিয়তা। অ্যালেন স্বপন হয়ে দর্শকের অসামান্য ভালোবাসা পান নাসির উদ্দিন খান। গত বছর চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন। সেটার ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। জানা গেছে, এরই মধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসির উদ্দিন খান। আগের দুই সিরিজে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলাকে। 

 

তবে এবার তিনি থাকছেন না। বরং তার পরিবর্তে সিরিজে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা।


বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’ 

 

অতঃপর চরকিতে যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে থাকছেন প্রভা। প্রশ্ন হতে পারে, হঠাৎ মিথিলার পরিবর্তে প্রভা কেন? কারণ মিথিলা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। 

 

সেখানকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। ফলে সেখানে তার বিপুল ব্যস্ততা। সে কারণে দেশে এসে শুটিং করা সম্ভব হচ্ছে না। 

 

তাই এবার প্রভাকে বেছে নিলেন নির্মাতা। এ মাসের শেষ দিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে সিরিজটির শুটিং শেষ হবে। এতে নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও থাকছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। ঈদুল ফিতরে সিরিজটি মুক্তি পাবে চরকিতে।

ডিসি/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন
২৩ নভেম্বর ২০২৬

তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন...

ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
২৩ নভেম্বর ২০২৬

ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

দীর্ঘ পঞ্চাশ বছরের অভিনয় জীবন মিঠুন চক্রবর্তীর। বাংলা ও হিন্দি সিনেমায় তার অসামান্য সাফল্য আর খ্যাতি...

কাস্টিং কাউচ নিয়ে সরব ‘বাহুবলী’ অভিনেত্রী, টানলেন এপস্টিন প্রসঙ্গ
২৩ নভেম্বর ২০২৬

কাস্টিং কাউচ নিয়ে সরব ‘বাহুবলী’ অভিনেত্রী, টানলেন এপস্টিন প্রসঙ্গ

চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। সময়ের সঙ্গে এর ধরন বদলালেও ক্ষমতার অপব্যবহার ও শোষণের ঘটন...

বাপ্পি লাহিড়ীর কত স্বর্ণ, দাম কত, গয়না কোথায়
২৩ নভেম্বর ২০২৬

বাপ্পি লাহিড়ীর কত স্বর্ণ, দাম কত, গয়না কোথায়

গলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট আর চোখে কালো চশমা-এমন স্বতন্ত্র সাজেই সংগীতজগতে আলাদা পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই