গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

ভারতকে হতাশায় ডুবিয়ে ম্যাচ বাঁচাল নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
ভারতকে হতাশায় ডুবিয়ে ম্যাচ বাঁচাল নিউ জিল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসমানকে প্রথম সেশনে ফিরিয়ে আশা জাগাল ভারত। কিন্তু পরের দুই সেশনে মাত্র একটি উইকেট নিতে পারল তারা। সারাদিন ব্যাট করার চ্যালেঞ্জে উতরে ওয়েলিংটন টেস্টে ড্র করল নিউ জিল্যান্ড। বেসিন রিজার্ভে সোমবার ২ উইকেটে ১১৯ রানে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। 

 

সারাদিন ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান করে স্বাগতিকরা। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক। পঞ্চম দিনেও বোলারদের জন্য তেমন একটা সুবিধা ছিল না উইকেটে। খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি ভারতীয় বোলাররা। ওয়ার্কলোড ম্যানজমেন্টের জন্য কোনো স্পেলে তিন ওভারের বেশি করেননি জাসপ্রিত বুমরাহ।

 


রানের কোনো তাড়া ছিল না স্বাগতিক ব্যাটসম্যানদের। চা-বিরতির আগে টানা আট ওভার মেডেন খেলেন তারা। পরে ডট খেলেন টানা ৪৩ বল। প্রথম ঘণ্টায় ডেভন কনওয়ের প্রতিরোধ ভাঙেন ওয়াশিংটন সুন্দার। দ্বিতীয় ঘণ্টায় রাচিন রাভিন্দ্রাকে ফেরান প্রাসিধ কৃষ্ণা। 

 

খুব বেশি রান করতে পারেননি টম ব্লান্ডেল। তবে ১৫ রান করতে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলেন ৫৪ বল। ড্যারিল মিচেলের সঙ্গে তার জুটি স্থায়ী হয় ১৭ ওভার। দিনের বাকি সময়টা মাটি কামড়ে পড়ে থেকে কাটিয়ে দেন মিচেল ও জশ ফিলিপস। ৪৩ ওভারে তারা গড়েন ৬৩ রানের জুটি! 

 

১৮৬ বলে এক ছক্কা ও চারটি চারে ৪৯ রানে অপরাজিত থাকেন মিচেল। ১২৬ বল খেলে দুই চারে ২৬ রান করেন ফিলিপস। প্রথম ইনিংসে ৩৬৮ রান করে নিউ জিল্যান্ড, আর ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


সংক্ষিপ্ত স্কোর (পঞ্চম দিন শেষে)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৬৮
ভারত ১ম ইনিংস: ৭২০/৯ ডিক্লে.


নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ১১৯/২) ১২০ ওভারে ২৩৯/৫ (কনওয়ে ৬৫, রাভিন্দ্রা ৩৭, মিচেল ৪৯*, ব্লান্ডেল ১৫, ফিলিপসন ২৬*; বুমরাহ ২০-৭-৪২-১, আকাশ ২০-৬-৪৭-০, কাম্বোজ ২২-৫-৪৫-১, প্রাসিধ ১৯-১০-২৩-২, ওয়াশিংটন ৩৫-১৪-৬৫-১, পাডিক্কাল ১-০-২-০, জয়সাওয়াল ২-০-৪-০, জুরেল ১-০-১-০)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: হেনরি নিকোলস

ডিসি/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ভারত-পাকিস্তানের সমর্থকেরা
২৩ নভেম্বর ২০২৬

ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ভারত-পাকিস্তানের সমর্থকেরা

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা, মাঠে উত্তপ্ত বাক্যবিনিময়, আগ্রাসী উদযাপন, করমর্দন নিয়ে বিতর্ক...

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা
২৩ নভেম্বর ২০২৬

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনা গোল হজম করল দুটি। কিছুক্ষণ পর ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ...

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড
২৩ নভেম্বর ২০২৬

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাউরিসিও পচেত্তিনোর শুরুটা এর চেয়ে খারাপ বুঝি আর হতে পারত না। ম্যাচে...

প্রায় তিন দশকের দুটি রেকর্ড ভাঙলেন এনগুমোহা
২৩ নভেম্বর ২০২৬

প্রায় তিন দশকের দুটি রেকর্ড ভাঙলেন এনগুমোহা

লিভারপুলের হয়ে ইতিহাস গড়েছেন তরুণ উইঙ্গার রিও এনগুমোহা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই