গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৭ এএম ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
ছবি

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -ছবি পিআইডি

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী এ কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরো জানান, বর্তমান সরকার প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন। 
সানা/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত ব...

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি

গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধে বিলম্বে...

শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন
২৩ নভেম্বর ২০২৬

শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি...

আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান নেই, জবাবদিহির তাগিদ
২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান নেই, জবাবদিহির তাগিদ

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই