গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -ফাইল ছবি

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। শুধু চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়েও বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছেন ইউনূস। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের।

তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

নারীদের নিরাপত্তা ও জীবিকার ওপর আঘাত: গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির কথা তুলে ধরে ইউনূস বলেন, দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির মালিক।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকে হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং লাখ লাখ গ্রামীণ নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে এসব ঘটনাকে পরিকল্পিত বলে মনে হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় দেশের লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউনূস আরও বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরো জোরদার নিরাপত্তা চেয়েছে। ব্যাংকটির কার্যক্রম ও গ্রাহকসেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনূস।

হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
সানা/আপ্র/২৩/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক
২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।...

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ
২৪ নভেম্বর ২০২৬

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও প্রস্...

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত
২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ ১৫ হ...

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
২৪ নভেম্বর ২০২৬

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই