গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

দুর্নীতির দুই মামলায় সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৮ এএম ২০২৬
দুর্নীতির দুই মামলায় সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
ছবি

কাজী জহিরুল ইসলাম মানিক -ছবি সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে দুই ধারায় মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মারিয়াম লাকি জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মানিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে।

অর্থদণ্ডের ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউটর মারিয়াম লাকি বলেন, দুদকের নতুন আইন অনুযায়ী সাজাগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে মানিককে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। পলাতক এ আসামিকে গ্রেফতারে পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দুদক সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিস দিলে ওই বছরের ২ নভেম্বর তা জমা দেন জহিরুল ইসলাম মানিক। তবে বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন তিনি। একই সঙ্গে ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন ২০২৫ সালের ৬ মার্চ মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ রায় দেন।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে
২৪ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাক...

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি
২৪ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগ...

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে
২৩ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল...

বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই
২৩ নভেম্বর ২০২৬

বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই