গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত
ছবি

ইরানের নারী সংগীতশিল্পী পারাস্তু আহমাদি

অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ করার অভিযোগে ইরানের নারী সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের আগামী দুই বছর সব ধরনের শৈল্পিক ও সংগীত কর্মকাণ্ড এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) ইরানের একটি সংবাদ ওয়েবসাইটের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যম এমতেদাদের প্রতিবেদনে আইনজীবী মোস্তফা নিলির উদ্ধৃতি দিয়ে বলা হয়, পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে বাধ্যতামূলক হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন পারাস্তু আহমাদি।

বেত্রাঘাতের এ শাস্তির তীব্র সমালোচনা করেছে পশ্চিমা সরকার ও মানবাধিকার সংস্থাগুলো। তাদের ভাষায়, এ ধরনের শাস্তি নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা প্রত্যাখ্যান করে ইরান বলেছে, অন্যদের বিষয়ে অভিযোগ তোলার আগে পশ্চিমা দেশগুলোর নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়া উচিত।

উল্লেখ্য, ২০২২ সালে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক হওয়ার পর পুলিশি হেফাজতে কুর্দি-ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব পরার বিধান অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠে।

সাম্প্রতিক সময়ে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের রাস্তায় হিজাবসংক্রান্ত বিধি অমান্য করার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে এসব বিধি প্রয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের কিছুটা শিথিলতা ও বাছবিচার লক্ষ করা যাচ্ছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
২৪ নভেম্বর ২০২৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়...

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের
২৪ নভেম্বর ২০২৬

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের

সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ষ...

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...
২৪ নভেম্বর ২০২৬

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...

বাঁশির সুরে বিরহের মূর্ছনা তুলতেন তিনি। তাঁর বাঁশির সুরে কখনো ভেসে আসত গভীর বিষাদ, কখনো হৃদয়ে ছড়িয়ে...

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান
২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান

অভিনেতা সোহেল খান পর্দায় হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অভিব্যক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই