গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

বন্দরকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর মহাপরিকল্পনা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
বন্দরকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর মহাপরিকল্পনা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম আরো গতিশীল করা এবং নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ, পণ্যবাহী ভারী যানবাহনের জন্য পৃথক লেন এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরসিসি সড়কে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরো গতিশীল করতে বন্দর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি। সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, সল্টগোলা ক্রসিংয়ে বড় পরিসরে আধুনিক গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের পণ্যবাহী ভারী যানবাহনের জন্য পৃথক লেন তৈরি করা হবে। এতে পণ্যবাহী গাড়ি ও সাধারণ যানবাহনের চলাচল আলাদা করা সম্ভব হবে। ফলে যানজট কমার পাশাপাশি বন্দরের পণ্য পরিবহনেও গতি আসবে।

সড়ক সম্প্রসারণ ও পৃথক লেন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রশাসক আরো বলেন, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট সেতু পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোড আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যান চলাচল করে। অতিরিক্ত ভারের কারণে বিটুমিনাস কার্পেটিংয়ের সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ফলে বারবার সংস্কারের প্রয়োজন পড়ে এবং জনদুর্ভোগ বাড়ে।

তিনি বলেন, আরসিসি সড়ক নির্মাণ করা হলে এর স্থায়িত্ব বাড়বে এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে। একই সঙ্গে প্রস্তাবিত সড়কগুলোতে সমন্বিত ইউটিলিটি ডাক্ট ব্যবস্থা রাখা হবে। এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেটসহ বিভিন্ন সেবা সংস্থার লাইন পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। ভবিষ্যতে এসব লাইন মেরামত বা নতুন সংযোগ দিতে বারবার সড়ক খননের প্রয়োজন হবে না।

ডা. শাহাদাত জানান, উন্নয়নকাজ বাস্তবায়নে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। প্রকল্পে সড়ক নির্মাণের পাশাপাশি যানজট নিরসন, ভারী যানবাহনের সুশৃঙ্খল চলাচল এবং ইউটিলিটি ব্যবস্থাপনার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নগরীর সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে চসিক প্রশাসক বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। চসিক, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় কাজ করতে হবে। একটি সংস্থার উন্নয়নকাজ যেন অন্য সংস্থার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা জরুরি।

পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক
২৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা...

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
২৪ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ...

মানবপাচার ও অভিবাসন বিষয়ে খুলনা-সাতক্ষীরার সাংবাদিকদের কর্মশালা
২৪ নভেম্বর ২০২৬

মানবপাচার ও অভিবাসন বিষয়ে খুলনা-সাতক্ষীরার সাংবাদিকদের কর্মশালা

মানবপাচার ও অভিবাসনবিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও গল্প নৈতিকভাবে উপস্থাপনের...

রংপুরে চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র
২৪ নভেম্বর ২০২৬

রংপুরে চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় আগামী ৩০ নভেম্বরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই