গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস
ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই স্বীকৃতি পেয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী বর্ষসেরা তরুণ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব গড়েছেন তিনি।

নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ২৯ ম্যাচে করেছেন ৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এক মৌসুমে এমএলএসে কোনো কিশোর ফুটবলারের এটিই সর্বোচ্চ গোল-অবদান।

এখানেই শেষ নয়। টানা ১০ ম্যাচে গোল করা কিংবা গোলে সহায়তা করে আরেকটি রেকর্ড গড়েছেন এই তরুণ। এমএলএসের ইতিহাসে কিশোর ফুটবলারদের মধ্যে টানা এত ম্যাচে গোলে অবদান রাখার নজির আর কারো নেই।

বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচনের ভোটেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন সুলিভান। খেলোয়াড়, সংবাদমাধ্যম এবং ক্লাবের কারিগরি বিভাগের প্রতিনিধিদের ভোট মিলিয়ে তিনি পেয়েছেন ৬৫.০৬ শতাংশ। তিনটি বিভাগেই ছিলেন শীর্ষে। সংবাদমাধ্যমের ভোটে পেয়েছেন ৮০ শতাংশ এবং খেলোয়াড়দের ভোটে ৬০.৩৪ শতাংশ। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল। তৃতীয় হয়েছেন একই ক্লাবের আদ্রি মেহমেতি।

এর আগে গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন সুলিভান। ১৭ বছর দুই দিন বয়সে মাসসেরা হয়ে সেই পুরস্কারের ইতিহাসেও সর্বকনিষ্ঠ হওয়ার রেকর্ড গড়েন তিনি।

ক্লাবের হয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ডাক পান সুলিভান। পেরুর বিপক্ষে প্রথম একাদশে জায়গা পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। এরপর মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করেন মাত্র ১৭ বছর পাঁচ দিন বয়সে।

সুলিভানের সঙ্গে বাংলাদেশের পারিবারিক যোগসূত্রও রয়েছে। তাঁর নানি সুলতানা আলম বাংলাদেশি। তাঁর দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেওয়া হতো বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার। কাভান সুলিভান এই স্বীকৃতি পাওয়া ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম ফুটবলার।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়
২৪ নভেম্বর ২০২৬

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। সংস্কারকাজ শেষে এই মাঠে ঘরোয়া ফুটবলের প...

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
২৪ নভেম্বর ২০২৬

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোস অধিনায়ক নেই...

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই
২৪ নভেম্বর ২০২৬

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪...

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও আক্ষেপ স্পেনের
২৪ নভেম্বর ২০২৬

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও আক্ষেপ স্পেনের

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দিয়েছে স্পেন। কাতারে ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই