গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫১ এএম ২০২৬
ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই
ছবি

সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন বুলবুল। মৃত্যুর মাত্র এক মাস আগেও জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এই সংগঠক।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন বুলবুল। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের বিভিন্ন সংগঠনেও ছিল তাঁর সক্রিয় সম্পৃক্ততা।

পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও এক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে একপর্যায়ে এক যুগেরও বেশি সময় ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকতে হয় তাঁকে। তবে ৫ আগস্টের পর আবারো ক্রীড়া সংগঠনে সক্রিয় হন বুলবুল। ওই সময় ক্রীড়াঙ্গনের সংস্কারে গঠিত সার্চ কমিটিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হলেও পরে বাদ দেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সমস্যা নিরসন কমিটির সদস্য হন তিনি। পাশাপাশি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বও পান।

দীর্ঘদিনের এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ব্যাডমিন্টন ফেডারেশনসহ বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়
২৪ নভেম্বর ২০২৬

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। সংস্কারকাজ শেষে এই মাঠে ঘরোয়া ফুটবলের প...

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
২৪ নভেম্বর ২০২৬

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোস অধিনায়ক নেই...

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস
২৪ নভেম্বর ২০২৬

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। যুক্তরাষ্ট্রের মেজর...

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও আক্ষেপ স্পেনের
২৪ নভেম্বর ২০২৬

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও আক্ষেপ স্পেনের

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দিয়েছে স্পেন। কাতারে ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই