মানবপাচার ও অভিবাসনবিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও গল্প নৈতিকভাবে উপস্থাপনের বিষয়ে দক্ষতা বাড়াতে খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকদের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় খুলনার একটি অভিজাত হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে কর্মশালাটির আয়োজন করে রূপান্তর। এতে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
উইনরক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক হাসান মাসুদের পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক নাজমুল ইসলাম, জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মাসনুন হক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, কেয়ারি টাস্কের প্রকল্প ব্যবস্থাপক প্রভাস চন্দ্র বিশ্বাস, রূপান্তরের প্রকল্প সমন্বয়ক রবিউল ইসলাম ও কর্মসূচি কর্মকর্তা দীপঙ্কর মণ্ডল।
এ ছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং খুলনায় মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পাপলুসহ অনেকে।
কর্মশালায় অংশ নেওয়া খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকদের মানবপাচার ও এর প্রতিরোধ, অভিবাসন পরিস্থিতি এবং এসব বিষয়ে সংবাদ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। বিশেষভাবে মানবপাচারের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা ও গল্প প্রকাশের ক্ষেত্রে তাঁদের মর্যাদা, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নৈতিক দিকগুলো গুরুত্ব পায়।
সানা/আপ্র/২৪/১১/২০২৬