গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...
ছবি

মরমী শিল্পী বারী সিদ্দিকী

বাঁশির সুরে বিরহের মূর্ছনা তুলতেন তিনি। তাঁর বাঁশির সুরে কখনো ভেসে আসত গভীর বিষাদ, কখনো হৃদয়ে ছড়িয়ে পড়ত এক অদ্ভুত প্রশান্তি। কণ্ঠের দরদ আর বাঁশির জাদুতে তিনি জায়গা করে নিয়েছিলেন অসংখ্য শ্রোতার হৃদয়ে। গায়ক হিসেবে পরিচিতি পেলেও বাঁশিশিল্পী হিসেবে তাঁর অসাধারণ দক্ষতা ছিল অনন্য। তিনি বারী সিদ্দিকী। আজ তাঁর প্রয়াণ দিবস।

২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্ম তাঁর। পরিবারে গানের চর্চা থাকলেও পেশাদার সংগীতশিল্পী কেউ ছিলেন না। মায়ের উৎসাহে গানের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। তবে সুরের জগতে তাঁর পথচলা শুরু বাঁশি দিয়ে। শৈশবেই বাঁশির প্রেমে পড়েন, আর ধীরে ধীরে বাঁশি হয়ে ওঠে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী।

কিন্তু দীর্ঘদিন বাঁশি বাজিয়েও প্রত্যাশিত পরিচিতি পাননি। জীবনের চার দশক পার হলেও শিল্পী হিসেবে তেমন অবস্থান তৈরি হয়নি। একপর্যায়ে কণ্ঠে গান তুলে নেন। সেই গানই তাঁকে পরিচিতি এনে দেয়। পরে তাঁর বাঁশির সুরও ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে।

১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে অংশ নেন বারী সিদ্দিকী। বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। সেখানে তাঁর অসাধারণ পরিবেশনা মুগ্ধ করেছিল উপস্থিত সবাইকে।

বাঁশির সুর নিয়ে তিনি ঘুরেছেন ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ। দেশেও নানা আয়োজনে তাঁর বাঁশি ছিল বিশেষ আকর্ষণ। বাঁশিতে ফুঁ দিয়ে এমন দরদমাখা সুর তুলতেন, যা শ্রোতার মনে গভীর আবেগের জন্ম দিত। তাঁর সুরে বিরহের যে মূর্ছনা ফুটে উঠত, তা সহজে ভোলার নয়।

১৯৯৩ সালে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় হয় বারী সিদ্দিকীর। তাঁর মাধ্যমেই শ্রোতাদের সামনে গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে বারীর। ১৯৯৮ সালে হুমায়ূন আহমেদ নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার ছয়টি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘পুবালী বাতাসে’, ‘শুয়া চান পাখি’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এসব গানের সুবাদে রাতারাতি পরিচিতি পান তিনি।

পরবর্তী সময়ে এক ডজনেরও বেশি অডিও অ্যালবাম প্রকাশিত হয় তাঁর। গান করেছেন ‘রূপকথার গল্প’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ও আমার দেশের মাটি’ ও ‘মাটির পিঞ্জিরা’ সিনেমায়।

বারী সিদ্দিকীর দরদভরা কণ্ঠে বাংলার চিরায়ত সুর খুঁজে পেয়েছিলেন শ্রোতারা। ‘মনের দুঃখ মনে রইলো রে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘আমার মন্দ স্বভাব’ ও ‘রজনী হইস না অবসান’-এর মতো গান আজো শ্রোতাদের মনে বেঁচে আছে। তাঁর কণ্ঠ ও বাঁশির সুরে তিনি যেন বাংলার পথে-প্রান্তরে আজো বিচরণ করছেন।
সানা/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান
২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় শুটিং চলা অবস্থায় মারা গেছেন সোহেল খান

অভিনেতা সোহেল খান পর্দায় হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অভিব্যক...

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা
২৪ নভেম্বর ২০২৬

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা

মাকে হারানোর শূন্যতা সময়ের সঙ্গে মুছে যায় না। প্রিয়জনের স্মৃতি মনের গভীরে থেকে যায় আজীবন। মায়ের মৃত্...

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
২৪ নভেম্বর ২০২৬

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও যশ অভিনীত পৌরা...

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি
২৪ নভেম্বর ২০২৬

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে দীর্ঘ নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই