গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী?

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০১ এএম ২০২৬
ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী?
ছবি

ছবি সংগৃহীত

প্রশ্ন: ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী? পা ধরে ক্ষমা প্রার্থনার সময় অন্যের সামনে মাথা ঝোঁকানো হয়, যা সিজদার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কারণে এভাবে ক্ষমা প্রার্থনা করলে কি তা শিরক হবে?

উত্তর: ইসলামি শরিয়তে কোনো মানুষের সামনে রুকু বা সিজদার সদৃশভাবে মাথা নত করা নিষিদ্ধ। তাই কারও পা ধরে ক্ষমা চাইতে গিয়ে যদি এমন ভঙ্গি তৈরি হয়, যা বাহ্যিকভাবে সিজদার সদৃশ, তাহলে তা থেকে বিরত থাকা আবশ্যক। তবে পা স্পর্শ করা, পা চুম্বন করা এবং সিজদার মতো ঝুঁকে পড়া এক বিষয় নয়; এগুলোর বিধানও এক নয়।

হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘আমরা যখন কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করি, তখন কি তার সামনে ঝুঁকব?’ তিনি বললেন, ‘না।’ (সুনানে তিরমিজি: ২৭২৮, সুনানে ইবনে মাজাহ: ৩৭০২)

এই হাদিসে সাক্ষাতের সময় মানুষের সামনে নত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বা কাউকে সম্মান দেখানোর জন্যও রুকু বা সিজদাসদৃশভাবে নত হওয়া থেকে বিরত থাকতে হবে।

তবে পা স্পর্শ করা বা পা ধরা আর সিজদার মতো নত হওয়া এক বিষয় নয়। শারীরিক ভঙ্গি সিজদার সদৃশ না হলে পা ধরার অবকাশ রয়েছে। তাই শুধু পা ধরাকে সিজদার সঙ্গে তুলনা করে শিরক বলা যাবে না। বরং কাজটির ধরন, উদ্দেশ্য ও প্রচলিত রীতিও বিবেচনা করতে হবে।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়
২৩ নভেম্বর ২০২৬

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়

হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবি...

হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন
২৩ নভেম্বর ২০২৬

হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন

২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন...

অজু ছাড়া কোরআনের আয়াত কম্পোজ করা যাবে কি?
২৩ নভেম্বর ২০২৬

অজু ছাড়া কোরআনের আয়াত কম্পোজ করা যাবে কি?

পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজু করা জরুরি। অজু ছাড়া কোরআন শরিফ স্পর্শ করা যায় না। কারও শরীর পবিত্র...

অজুর সুন্নত বাদ দিলে কি নামাজের সওয়াব কমে?
২২ নভেম্বর ২০২৬

অজুর সুন্নত বাদ দিলে কি নামাজের সওয়াব কমে?

নামাজ, কোরআন তিলাওয়াত ও অজুসহ প্রতিটি ইবাদতের কিছু সুন্নত রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সুন্নত আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই