গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

সিকিমে ভূমিকম্প, ঢাকা-রংপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪১ এএম ২০২৬
সিকিমে ভূমিকম্প, ঢাকা-রংপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত
ছবি

ছবি সংগৃহীত

ভারতের সিকিমের মাঙ্গানে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশের রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এমনকি রাজধানী ঢাকায়ও এর আঁচ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশের কিছু স্থানে কম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়ে বিএমডির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, রংপুরসহ আশপাশের অঞ্চলে সকালে ভূমিকম্প অনুভূত হয়। আমাদের সিস্টেমেও ঢাকায় এর চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ-ভারত ছাড়াও ভূমিকম্পে নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার উত্তর-উত্তরে সকাল ৭টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার (৫ দশমিক ৩ রিখটার স্কেল) ভূমিকম্প হয়েছে।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে
২৪ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থবারের মত আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
২৪ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্...

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২৪ নভেম্বর ২০২৬

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্...

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ
২৪ নভেম্বর ২০২৬

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যান। এ ছাড়া বিপুলসংখ্যক রোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই