গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০২ এএম ২০২৬
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।

এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
২৪ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্...

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ
২৪ নভেম্বর ২০২৬

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যান। এ ছাড়া বিপুলসংখ্যক রোগ...

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা
২৪ নভেম্বর ২০২৬

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা

২০১২ সালের ২৪ নভেম্বর। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অ...

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে
২৪ নভেম্বর ২০২৬

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে

লিবিয়ার বেনগাজীর গানফুদা আটককেন্দ্রে আটক থাকা আরো ১৭৪ বাংলাদেশিকে আজ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই