গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০০ এএম ২০২৬
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি

ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনী বদ্ধপরিকর।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২৪ নভেম্বর ২০২৬

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্...

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ
২৪ নভেম্বর ২০২৬

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যান। এ ছাড়া বিপুলসংখ্যক রোগ...

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা
২৪ নভেম্বর ২০২৬

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা

২০১২ সালের ২৪ নভেম্বর। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অ...

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে
২৪ নভেম্বর ২০২৬

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে

লিবিয়ার বেনগাজীর গানফুদা আটককেন্দ্রে আটক থাকা আরো ১৭৪ বাংলাদেশিকে আজ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই