গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ছবি

ছবি সংগৃহীত

বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস দমন-পীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন রায়ের পরপরই সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সরকার এই কঠোর পদক্ষেপ নিল।

যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত পাঁচ সামরিক কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি ইস্টার্ন মিলিটারি কমান্ডার (শান/কায়াহ অঞ্চল)। বেসামরিক নাগরিকদের দমন-পীড়ন এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল মিয়াত থেত উ। তিনি নর্দার্ন কমান্ডের (কাচিন) সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সামরিক কর্তৃপক্ষকে সহায়তা করার অভিযোগে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল কিয়াও সোয়ে। তিনি ২০২৬ সালের জুনে ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) কমান্ডার হিসেবে নিযুক্ত হন। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোতে বিমান হামলাসহ বেসামরিক নিপীড়নের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেজর জেনারেল কিয়াও সোয়ার উ ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) সাবেক কমান্ডার। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নের দায় তার ওপর বর্তানো হয়েছে। মিয়ো হ্তুত হ্লাইং হলেন নিষেধাজ্ঞার তালিকায় থাকা অপর এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

নিষেধাজ্ঞার পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। যেমন- মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, নথিবদ্ধকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ৩ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পর এবার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু
২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে চান পশ্চিমবঙ্গের মুখ্য...

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
২৪ নভেম্বর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি...

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতের কয়েক অঞ্চল
২৪ নভেম্বর ২০২৬

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতের কয়েক অঞ্চল

নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘট...

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই