বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
সোমবার (২৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। সেখানে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রয়োজন হলে ই-মেইল করব।’
তিনি বলেন, পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয়-স্বজন বাংলাদেশে থাকেন। স্বাভাবিকভাবেই তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
শুভেন্দু আরো বলেন, পররাষ্ট্রনীতির বিষয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা বক্তব্য রাখতে পারেন, তা তাঁর জানা নেই। মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়ম ও প্রটোকল মেনেই রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হয়।
মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি মানুষের আত্মীয়-স্বজন বাংলাদেশে বসবাস করেন। ফলে ওপার বাংলার পরিস্থিতি বহু পরিবারের কাছেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসি/আপ্র/২৪/১১/২০২৬