গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৯ এএম ২০২৬
মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে
ছবি

ছবি সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থবারের মত আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ তাদের আগের প্রস্তাব সংশোধন করে। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিল। অন্যদিকে, সোমবারের (২৩ নভেম্বর) সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা। পরে দুই দফায় সংশোধন করে তা ১৫ হাজার ৮০০ টাকা করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। কয়েক দফা বিরতির পর রাত সাড়ে আটটা পর্যন্ত আলোচনা চলে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সভা মুলতবি করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও সভা শুরু হওয়ার কথা রয়েছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বলেন, মালিকপক্ষের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। এ কারণে দুই পক্ষকেই আরও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি গণমাধ্যমকে জানান, মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আলোচনা চলছে। চূড়ান্ত সুপারিশ ও সরকারি সিদ্ধান্তের আগে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।


এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও (২৩ নভেম্বর) গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।


গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা বন্ধ ছিল। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
২৪ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্...

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২৪ নভেম্বর ২০২৬

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্...

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ
২৪ নভেম্বর ২০২৬

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে প্রাণ হারান সোয়া লাখ মানুষ

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যান। এ ছাড়া বিপুলসংখ্যক রোগ...

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা
২৪ নভেম্বর ২০২৬

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা

২০১২ সালের ২৪ নভেম্বর। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই