গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়: চিফ প্রসিকিউটর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৮ এএম ২০২৬
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়: চিফ প্রসিকিউটর
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার (শেখ হাসিনা) মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে তারা কিছু করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে সেটি কূটনৈতিক চ্যানেলে বলতে হবে। তবে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ দলের নেতাকর্মীরা যে খুনি, তারা তা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছেন।

আমিনুল ইসলাম বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হবে।

দল হিসেবে আওয়ামী লীগের তদন্তের অগ্রগতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সময়মতো জানানো যাবে।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

হাতিরঝিলের বেগুনবাড়িতে ফুলের বাগান, বাড়ছে সবুজ
২৪ নভেম্বর ২০২৬

হাতিরঝিলের বেগুনবাড়িতে ফুলের বাগান, বাড়ছে সবুজ

যান্ত্রিকতা আর ইট-পাথরের নগরী রাজধানী ঢাকা। ব্যস্ত জীবনের কোলাহলে কিছুটা স্বস্তি ও সবুজের ছোঁয়া পেতে...

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার: শামা ওবায়েদ
২৪ নভেম্বর ২০২৬

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে স...

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কের কারণ নেই
২৪ নভেম্বর ২০২৬

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কের কারণ নেই

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেস...

সিকিমে ভূমিকম্প, ঢাকা-রংপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত
২৪ নভেম্বর ২০২৬

সিকিমে ভূমিকম্প, ঢাকা-রংপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত

ভারতের সিকিমের মাঙ্গানে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশের রংপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই