গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০১ এএম ২০২৬
আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১
ছবি

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রাস আল খাইমাহর আল ওয়াতান স্ট্রিটে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা এবং আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এ আমিরাত পর্যটন, শিল্প ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভয়াবহ এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম
২৪ নভেম্বর ২০২৬

তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। সরবরাহ বাড়ার ইঙ্গিত এবং বাজারে তেলের উদ...

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন
২৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার...

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু
২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে চান পশ্চিমবঙ্গের মুখ্য...

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
২৪ নভেম্বর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই