গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০২ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৯ এএম ২০২৬
তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে কথা বলেন -ছবি পিএমও

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও প্রস্তুতির বিষয়টি তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে এ মহড়ার মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত এ যৌথ মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরো বলেন, এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা আরো সুদৃঢ় হবে। পাশাপাশি যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরো কার্যকর হবে। খবর: বাসস
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক
২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।...

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত
২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ ১৫ হ...

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
২৪ নভেম্বর ২০২৬

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস...

জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর
২৪ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই