গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষা বিস্তার ও উন্নয়নে কারও বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করতে পারবে সরকার।

একই সঙ্গে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম স্নাতক পাস বা সমমান। বিশেষ ক্ষেত্রে শিক্ষা বিস্তার ও উন্নয়নে ব্যক্তির বিশেষ অবদান কিংবা যোগ্যতা বিবেচনায় সরকার এ যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানকে তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠানোর প্রস্তাব দিতে হবে। মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শ্রেণি উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে থাকতে পারবেন জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের বিধান রাখা হয়েছে। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা পরিপত্রে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে। তবে নির্বাচিত ব্যক্তিকে অবশ্যই স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক তাঁদের মনোনয়ন দেবেন।

ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। এ বিষয়ে ২০২৪ সালের প্রবিধানমালার ৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী অনুসরণের কথাও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সানা/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এসএসসির কৃতী শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
২৪ নভেম্বর ২০২৬

এসএসসির কৃতী শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শিক্ষা বোর্ড...

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল
২৩ নভেম্বর ২০২৬

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের...

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে
২৩ নভেম্বর ২০২৬

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে...

কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির
২২ নভেম্বর ২০২৬

কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‌্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই