গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩২ এএম ২০২৬
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অন্য দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। ঈদগাঁও থানার সামনে বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর পাঁচ যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েকশ যানবাহন আটকা পড়ে। স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ৮টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল আবারো শুরু হয়।

ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়েছিল। রাত ৮টার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।
সানা/আপ্র/২৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মৃত্যুর দুই ঘণ্টা আগে স্বামীকে বাজার আনতে বলেছিলেন কলেজশিক্ষক
২৫ নভেম্বর ২০২৬

মৃত্যুর দুই ঘণ্টা আগে স্বামীকে বাজার আনতে বলেছিলেন কলেজশিক্ষক

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে কলেজশিক্ষক ছন্দা শর্মা কান্তার (৩৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃ...

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের
২৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দু...

বন্দরকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর মহাপরিকল্পনা
২৪ নভেম্বর ২০২৬

বন্দরকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর মহাপরিকল্পনা

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম আরো গতিশীল করা এবং নগরীর দীর্ঘদিনের যানজট নি...

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক
২৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 মিনিট আগে