গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

আটকের পর আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৩ এএম ২০২৬
আটকের পর আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন
ছবি

অনুসারীদের নিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটকের পর মঙ্গলবার রাত ১০টার দিকে পল্টন এলাকায় তাঁকে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন -ছবি ভিডিও থেকে নেওয়া

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আটক ওই নেতার নাম জাভেদ দিদার। পুলিশে দেওয়ার আগে তাঁকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন যুবদল নেতা। এমনকি কফিশপে বসিয়ে নিজের হাতে তাঁকে কফিও খাইয়ে দেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নয়ন তাঁর অনুসারীদের নিয়ে পল্টন এলাকা থেকে জাভেদ দিদারকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুরো ঘটনার একটি ভিডিও রবিউল ইসলাম নয়ন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। সেখানে ঘটনার সময় ও স্থানও উল্লেখ করেছেন তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটকের পর তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান নয়ন। একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এরপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একজন একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালেও পরে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর জাভেদ একটি ডিম খেলে নয়নও আরেকটি ডিম খান। এভাবে তাঁকে দুটি ডিম খাওয়ানো হয়। পরে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন নয়ন।

ঢাকার একটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে আটক করে মঙ্গলবার রাতে ১০টার দিকে পল্টন এলাকার কফিশপে নিয়ে তাঁকে কফি খাওয়াচ্ছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন -ছবি ভিডিও থেকে নেওয়া

ভিডিওতে দেখা যায়, ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যান যুবদল নেতা। এ সময় তাঁর বিরুদ্ধে শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনার অভিযোগ করেন নয়ন। তিনি বলেন, ‘তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।’

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীদের ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে নয়নকে আরো বলতে শোনা যায়, ‘ইনশা আল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’ এরপর নেতা-কর্মীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দেন।

পরে জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাঁকে চেয়ারে বসিয়ে কফি খেতে দেন এবং নিজের হাতে মুখে তুলে খাইয়ে দেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আচরণের প্রসঙ্গ তোলেন তিনি। নিজের একটানা ৭৭ দিন রিমান্ডে থাকার কথাও বলেন নয়ন।

ভিডিওর শেষ দিকে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন যুবদল নেতা। পরে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে জাভেদ দিদারের মুঠোফোন তাঁদের কাছে বুঝিয়ে দেন তিনি। এরপর কফিশপ থেকে বের করে আওয়ামী লীগের ওই নেতাকে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রূপরেখা চান নাহিদ
২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রূপরেখা চান নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কসহ জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু ম...

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে এগোনো সম্ভব নয়: সাকি
২৩ নভেম্বর ২০২৬

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে এগোনো সম্ভব নয়: সাকি

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প...

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
২৩ নভেম্বর ২০২৬

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়...

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের
২২ নভেম্বর ২০২৬

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তাঁরা ব্যক্তি বা দলের ঐক্য চান না,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 মিনিট আগে