গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে এগোনো সম্ভব নয়: সাকি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে এগোনো সম্ভব নয়: সাকি
ছবি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি -ফাইল ছবি

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধীদল থাকবে, সমালোচনা থাকবে এবং সরকারকে জবাবদিহি করতে হবে। তবে একই সঙ্গে দেশের সামষ্টিক অগ্রগতির বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “আমরা যদি একই পুরনো বন্দোবস্তের মতো সরকার এবং বিরোধিতার ওই ধরনটাতেই পুরোপুরি ফিরিয়ে যাই, তাহলে আমরা নতুন কিছুতে এগোতে পারব না।

“গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধীদল থাকবে, সমালোচনা থাকবে এবং সরকারকে জবাবদিহি করতে হবে। তবে একইসঙ্গে দেশের সামষ্টিকভাবে এগিয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। পুরনো রাজনৈতিক কাঠামোর চর্চা আবার প্রাধান্য বিস্তার করলে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না।”

এক নাগরিক, এক নম্বর, এক ওয়ালেট: নাগরিকদের সামাজিক সুরক্ষা ও রাষ্ট্রীয় অধিকারগুলো একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে সরকার ‘এক নাগরিক, এক নম্বর, এক ওয়ালেট’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে প্রকল্পটির প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় মূল্যায়ন চলছে। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন শেষে এটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় প্রত্যেক নাগরিকের জন্য একটি নির্দিষ্ট নাগরিক নম্বর থাকবে। একই সঙ্গে নাগরিকের ডিজিটাল ওয়ালেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনী, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ের স্বাস্থ্যসেবা, শিক্ষাসংক্রান্ত অধিকারসহ রাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্য অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সাকি বলেন, প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন নারী ও একজন পুরুষ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রকল্প তৈরি করা হচ্ছে। তাঁরা সরাসরি প্রতিটি পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবেন এবং নাগরিকদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত করবেন।

গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর তাগিদ: গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণার জন্য বরাদ্দ মাত্র ২০ কোটি টাকা। এত বড় অসংগতি নিয়ে একটি দেশের এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, গবেষণা ও উন্নয়ন খাতের বাজেট অবিলম্বে বাড়াতে হবে। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এ খাতে বিনিয়োগ এমন পর্যায়ে নিতে হবে, যাতে দেশের তরুণেরা তাঁদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের যথাযথ সুযোগ পান।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের সহকারী পরিচালক মো. মনজুর হোসেন, অধ্যাপক সলিমুল্লাহ খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিরুল ইসলাম বক্তব্য দেন।


সানা/কেএমএএ/আপ্র/২৩/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রূপরেখা চান নাহিদ
২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রূপরেখা চান নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কসহ জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু ম...

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
২৩ নভেম্বর ২০২৬

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়...

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের
২২ নভেম্বর ২০২৬

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তাঁরা ব্যক্তি বা দলের ঐক্য চান না,...

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
২২ নভেম্বর ২০২৬

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের

এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই