গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে যেসব খাবার খাবেন

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে যেসব খাবার খাবেন
ছবি

ছবি সংগৃহীত

শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রক্তের লাল কণিকায় থাকা হিমোগ্লোবিন। তাই সুস্থ থাকতে রক্তে এর স্বাভাবিক মাত্রা বজায় রাখা জরুরি। কিন্তু পুষ্টির ঘাটতি, দীর্ঘস্থায়ী অসুস্থতা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যায় হিমোগ্লোবিন কমে যেতে পারে। এর প্রভাব পড়ে দৈনন্দিন জীবনেও। অল্প পরিশ্রমে ক্লান্তি, দুর্বলতা, মাথাব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, ক্ষুধামান্দ্য কিংবা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে।

ভারতের ফর্টিস হাসপাতালের চিকিৎসক মনোজ কে আহুজার মতে, শরীরের জন্য আয়রন অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। তবে নারীদের মাসিকের সময়, গর্ভাবস্থায়, শিশুদের বেড়ে ওঠার পর্যায়ে এবং অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সময় শরীরে আয়রনের চাহিদা বাড়তে পারে। হিমোগ্লোবিন তৈরিতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড ও ভিটামিন সিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এসব পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন।

আয়রনের ঘাটতি পূরণে: হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রধান উপাদান আয়রন। এর ঘাটতি হলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। মুরগির কলিজা, ডিম, ঝিনুক, কুমড়ার বিচি, খেজুর ও কিশমিশে আয়রন পাওয়া যায়। বিভিন্ন ধরনের পুষ্টিকর ফলও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। নিয়মিত এসব খাবার গ্রহণ শরীরের আয়রনের চাহিদা পূরণে সহায়ক।

আয়রন শোষণে ভিটামিন সি: আয়রনসমৃদ্ধ খাবার খেলেই শরীর পর্যাপ্ত আয়রন পাবে, এমন নয়। খাবার থেকে আয়রন শোষণের ক্ষেত্রেও নজর দেওয়া প্রয়োজন। ভিটামিন সি উদ্ভিজ্জ খাবারে থাকা আয়রন শোষণে সহায়তা করে। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে কমলা, লেবু, পেঁপে, স্ট্রবেরি, টমেটো ও ব্রকোলি খেতে পারেন। এতে খাবার থেকে আয়রন গ্রহণের সুযোগ বাড়ে।

লাল রক্তকণিকা তৈরিতে ফলিক অ্যাসিড: লাল রক্তকণিকা তৈরির প্রক্রিয়ায় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি৯ গুরুত্বপূর্ণ। এর ঘাটতি হলে রক্তকণিকা উৎপাদন ব্যাহত হতে পারে। পালংশাকসহ বিভিন্ন সবুজ পাতাযুক্ত শাকসবজি, কলিজা, শিমের বিচি, বাদাম, কলা ও ব্রকোলিতে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা ভালো।

বিট, আপেল ও ডালিম রাখুন খাদ্যতালিকায়: বিটে রয়েছে ফোলেট, আঁশ ও পটাশিয়ামসহ নানা পুষ্টি উপাদান। সালাদ বা রান্না করে এটি খাওয়া যায়। অনেকে বিটের রসও পান করেন। তবে শুধু বিট খেলেই হিমোগ্লোবিন বেড়ে যাবে, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

আপেলে রয়েছে আঁশ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে সামান্য আয়রনও পাওয়া যায়। খোসাসহ আপেল খেলে আঁশের জোগান বাড়ে। অন্যদিকে ডালিমে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে কিছু পরিমাণ আয়রনও থাকে। ডালিমের রসের পরিবর্তে গোটা ফল খেলে আঁশও পাওয়া যায়।

শুধু খাবার নয়, প্রয়োজন রোগ নির্ণয়ও: হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণ সব সময় পুষ্টির ঘাটতি নয়। আয়রন, ভিটামিন বি১২ ও ফলিক অ্যাসিডের অভাব ছাড়াও দীর্ঘস্থায়ী রোগ, রক্তক্ষরণসহ বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। তাই দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা বা শ্বাসকষ্ট থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা করে ঘাটতির প্রকৃত কারণ শনাক্ত করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। সুষম খাবারের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সহায়ক।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
২৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ...

হামের উপসর্গ নিয়ে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে একদিনে ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৩৫১ শ...

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৭
২৩ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৭

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু...

২৫৩ দিন পর হামে মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ১ হাজার ৩২১
২৩ নভেম্বর ২০২৬

২৫৩ দিন পর হামে মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ১ হাজার ৩২১

দীর্ঘ ২৫৩ দিন পর দেশে হামে মৃত্যুশূন্য দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গ নিয়ে কারো মৃত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 মিনিট আগে