গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

২৫৩ দিন পর হামে মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ১ হাজার ৩২১

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
২৫৩ দিন পর হামে মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ১ হাজার ৩২১
ছবি

ফাইল ছবি

দীর্ঘ ২৫৩ দিন পর দেশে হামে মৃত্যুশূন্য দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর তথ্য সংগ্রহ শুরু হয়। এরপর প্রায় আট মাসের মধ্যে এই প্রথম ২৪ ঘণ্টায় হামে বা এর উপসর্গে কারো মৃত্যু হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে ২৫৩ দিনে হাম ও এর উপসর্গে প্রাণ গেছে ১ হাজার ৩৫২ জনের। এ হিসাবে প্রতিদিন গড়ে ৫ দশমিক ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৫ মে এক দিনেই সর্বোচ্চ ১৭ জনের প্রাণহানি ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩২১। তাঁদের মধ্যে ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ৩৫২ জনের মধ্যে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র: স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬১ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৫২২ জন, চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৭৫, বরিশালে ৯৫, খুলনায় ৯৩, ময়মনসিংহে ৭৬, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭। তাঁদের মধ্যে ২৬ হাজার ২৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রকৃত আক্রান্তের সংখ্যা নিয়ে সীমাবদ্ধতা: স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নিরূপণ করা কঠিন।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়। ফলে সরকারি পরিসংখ্যানে উঠে আসা আক্রান্তের সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তার পুরোপুরি নির্ধারণ করা সম্ভব নয়।


সানা/কেএমএএ/আপ্র/২৩/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৭
২৩ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৭

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু...

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯
২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্...

হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং...

হামে আরো দুইজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩৪৩
২১ নভেম্বর ২০২৬

হামে আরো দুইজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই