গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় দিনভর গোলাগুলি, আওয়ামী লীগ নেতা নিহত, নগরজুড়ে আতঙ্ক

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:২২ এএম ২০২৬
খুলনায় দিনভর গোলাগুলি, আওয়ামী লীগ নেতা নিহত, নগরজুড়ে আতঙ্ক
ছবি

গুলিতে নিহত আব্দুল হালিম -ছবি সংগৃহীত

খুলনায় দিনভর একের পর এক গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রাতে দৌলতপুরে গুলিতে আব্দুল হালিম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রাত সোয়া ৮টার দিকে নগরের দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত হালিমকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। তাঁর মাথায় দুটি, বুকে একটি এবং চোখের কোনায় একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় আরেকটি সূত্রের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম নগরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ও ঘেরের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন তাঁকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় জানান, হালিম কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তাঁর ঘেরের ব্যবসার বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আহাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকে হালিমকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যেত না।


দিনভর বিভিন্ন স্থানে গুলিবর্ষণ
মঙ্গলবার সকালে নগরের সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান।

দুপুরে লবণচরা থানাধীন পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বাড়ির থাইগ্লাস কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

বিকেলে সোনাডাঙ্গা থানা এলাকায় চাঁদার দাবিতে বন্ধ থাকা পালংকি রেস্টুরেন্ট পুলিশ পাহারায় খোলার পরপরই সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া নগরের লবণচরা, সদর থানা ও আড়ংঘাটা এলাকাতেও গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুমুরিয়ার শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকানে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ত্যাগের সময় দুর্বৃত্তরা সুইস গেট পার হয়ে আরো দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ হামলার কারণ জানা যায়নি।

নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে চাঁদা না দিলে হত্যার হুমকির পর গুলির ঘটনাও ঘটেছে। একের পর এক এসব ঘটনায় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে।

নাগরিক নেতা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, দিনভর নগরীর বিভিন্ন স্থানে গুলির ঘটনা সত্যিই উদ্বেগজনক। আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিতে পারে।

খুলনা জেলা ও নগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৪১টি এবং জেলায় ৪০টিসহ মোট ৮১টি হত্যাকাণ্ড ঘটেছে। এ সময়ে সন্ত্রাসীদের গুলিতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাশাপাশি কুপিয়ে জখম, চাঁদা দাবিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র উদ্ধার ও অপরাধবিরোধী অভিযান চললেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ হচ্ছে না। প্রায় প্রতিদিন খুন, হত্যাচেষ্টা ও গোলাগুলির ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনা মহানগর পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে বদলি
২৫ নভেম্বর ২০২৬

খুলনা মহানগর পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের...

মৃত্যুর দুই ঘণ্টা আগে স্বামীকে বাজার আনতে বলেছিলেন কলেজশিক্ষক
২৫ নভেম্বর ২০২৬

মৃত্যুর দুই ঘণ্টা আগে স্বামীকে বাজার আনতে বলেছিলেন কলেজশিক্ষক

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে কলেজশিক্ষক ছন্দা শর্মা কান্তার (৩৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃ...

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
২৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত...

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের
২৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 52 মিনিট আগে