গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৭ এএম ২০২৬
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ
ছবি

ছবি সংগৃহীত

আইপিএলে গত নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। যার সুবাদে বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ নিজেই।

আইপিএলের আগামী আসরকে সামনে রেখে মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে নাম লেখাননি এই টাইগার পেসার।

সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার রেশ আরো দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরো একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়
২৪ নভেম্বর ২০২৬

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। সংস্কারকাজ শেষে এই মাঠে ঘরোয়া ফুটবলের প...

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
২৪ নভেম্বর ২০২৬

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোস অধিনায়ক নেই...

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস
২৪ নভেম্বর ২০২৬

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। যুক্তরাষ্ট্রের মেজর...

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই
২৪ নভেম্বর ২০২৬

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে