গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০১ এএম ২০২৬
মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি
ছবি

ছবি সংগৃহীত

মুঠোফোন ও ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবার মান, সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকদের প্রশ্ন, মতামত ও পরামর্শ শুনতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামী ২৩ ডিসেম্বর অনলাইন ও সরাসরি উপস্থিতির (হাইব্রিড) মাধ্যমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণশুনানির অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অনলাইনে অংশগ্রহণের সুযোগ নির্ভর করবে ব্যবস্থাটির সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর। আগ্রহীরা টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের প্রশ্ন, মতামত ও পরামর্শ নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে পাঠাতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, নিবন্ধনকারীদের কাছ থেকে পাওয়া প্রশ্ন ও বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে নির্বাচিত ও যৌক্তিক প্রশ্নকারী এবং অংশগ্রহণকারীদের গণশুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরিচিতি নম্বর (আইডি) ও পাসওয়ার্ড পরবর্তী সময়ে ই-মেইল অথবা খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ক্রোম খুললেই যেভাবে ভেসে উঠবে পছন্দের ছবি
২৩ নভেম্বর ২০২৬

ক্রোম খুললেই যেভাবে ভেসে উঠবে পছন্দের ছবি

কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম খুললেই কি সেই চেনা সাদা পটভূমি আর একই রকম পর্দা দেখতে...

প্রযুক্তি বিপর্যয় কেবল শুরু, বড় সাইবার ঝুঁকি সামনে
২৩ নভেম্বর ২০২৬

প্রযুক্তি বিপর্যয় কেবল শুরু, বড় সাইবার ঝুঁকি সামনে

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে সাইবার নিরাপত্তার প্রচলিত হিসাব-নিকাশ বদলে যাচ্ছে। বছরের পর বছর...

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা
২২ নভেম্বর ২০২৬

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা

চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানে আলু চাষের পরীক্ষায় সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বস...

সোনায় কেন কখনো মরিচা পড়ে না!
২২ নভেম্বর ২০২৬

সোনায় কেন কখনো মরিচা পড়ে না!

লোহার তৈরি কোনো জিনিস কিছুদিন বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে থাকলে তাতে লালচে-বাদামি আস্তরণ পড়ে। একে মর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে