গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৮ এএম ২০২৬
চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা
ছবি

ছবি সংগৃহীত

চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানে আলু চাষের পরীক্ষায় সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলে মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে এই গবেষণা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এ গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়। চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষাটি চালানো হয়। এতে দেখা গেছে, কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতোই আলুর ফলন পাওয়া সম্ভব।

বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ও প্রয়োজনীয় জৈব উপাদান নেই। এ কারণে সেখানে সরাসরি ফসল উৎপাদন করা সম্ভব নয়। তবে জৈব সার ব্যবহার করে মাটিকে ফসল চাষের উপযোগী করে তোলা যেতে পারে।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলুতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ উপাদান ও আঁশ রয়েছে। অল্প জায়গায় তুলনামূলক বেশি খাদ্য উৎপাদন করা যায় বলে চাঁদে বসবাসকারী মহাকাশচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হতে পারে।

চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার পরিকল্পনায় খাদ্য উৎপাদন একটি বড় চ্যালেঞ্জ। বিজ্ঞানীদের এই গবেষণা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন আশার সঞ্চার করেছে।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

সোনায় কেন কখনো মরিচা পড়ে না!
২২ নভেম্বর ২০২৬

সোনায় কেন কখনো মরিচা পড়ে না!

লোহার তৈরি কোনো জিনিস কিছুদিন বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে থাকলে তাতে লালচে-বাদামি আস্তরণ পড়ে। একে মর...

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে পাঁচ গ্রহাণু, নেই আঘাতের আশঙ্কা
২১ নভেম্বর ২০২৬

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে পাঁচ গ্রহাণু, নেই আঘাতের আশঙ্কা

মাত্র দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি ১৯ নভেম্বর পৃথিবীর কাছাক...

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি
১৭ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি

কয়েক মাস আগে নেওয়া একটি প্রযুক্তিগত পরিবর্তন, সার্ভারের সক্ষমতা কমে যাওয়া এবং অস্বাভাবিক মাত্রায় তথ্...

মানুষের মুখে পোষা বিড়ালের চেহারা দেখছেন মার্কিন যুবক
১৭ নভেম্বর ২০২৬

মানুষের মুখে পোষা বিড়ালের চেহারা দেখছেন মার্কিন যুবক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক যু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই