ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২০ নভেম্বর) ভারতের হায়দরাবাদ, মুম্বাই ও গুরগাঁওয়ে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কংগ্রেস কর্মীরা। এ সময় হায়দরাবাদে মেটার কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান তারা। অন্যদিকে, মুম্বাইয়ে কার্যালয়ের দেয়ালে মেটাবিরোধী স্লোগান লেখার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
কংগ্রেসের দাবি, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করতে হবে। দলটির হুঁশিয়ারি, বন্ধ অ্যাকাউন্টগুলো ফিরিয়ে না দিলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ে বিক্ষোভ অব্যাহত রাখা হবে। এরই মধ্যে দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইন মেনে ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্ট সীমিত করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এসব পদক্ষেপের অধিকাংশই দেশটির স্থানীয় আইনের বাধ্যবাধকতার কারণে নেওয়া হয়েছে।
এসি/আপ্র/২২/১১/২০২৬