গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
ছবি

ছবি সংগৃহীত

ক্রমাগত উর্ধ্বমুখী হতে হতে হঠাৎ মুখ থুবড়ে পড়েছে সোনার বাজার। বিশ্ববাজারে টানা দরপতনে ১৪ মাস আগের দামে ফিরে গেছে মূল্যবান এই হলুদ ধাতুটি। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্থানীয় বাজারেও। এর মধ্যে ভারতে সর্বোচ্চ চূড়া থেকে প্রায় ৯২ হাজার টাকা নিচে নেমে এসেছে এই সোনার দাম।

সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি দাবি করেছেন, সোনা কেনা এড়িয়ে চলতে গত মে মাসে তিনি যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ার কারণেই সোনার দাম কমেছে।

নরেন্দ্র মোদি আরো দাবি করেন, এখন মানুষ তাকে বলছে যে তার কথা শুনে তাদের টাকা বেঁচেছে।

শনিবার (২১ নভেম্বর) লখনৌর গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া এক জনসভায় এসব মন্তব্য করেন তিনি।

১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় একবেলা খাবার বাদ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানের সঙ্গে নিজের আহ্বানকে তুলনা করে মোদি বলেন, ‘আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে এক বছরের জন্য, একান্ত প্রয়োজন না হলে দয়া করে সোনা কিনবেন না।

তিনি বলেন, সে সময় এই দেশ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র এখনও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ সোনা কম কিনতে বলেছিলাম এবং দেশবাসী সোনা কম কিনেছে, আর সোনার দাম কমে গেছে। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদি জি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছিলাম, আর আমাদের টাকা বেঁচে গেছে’।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে গত মে মাসে দেশবাসীকে সোনা না কেনার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হায়দরাবাদের এক সমাবেশে তখন তিনি বলেছিলেন, সোনা কেনা আরেকটি ক্ষেত্র, যেখানে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছর সোনা না কেনার সংকল্প করতে হবে।

ভারতের সরকারি তথ্যও অবশ্য বলছে, প্রধানমন্ত্রী মোদির আহ্বান সোনারর চাহিদা কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এপ্রিল-অক্টোবর সময়ে আনুষ্ঠানিক সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের তুলনায় এই সময়ে দেশে ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছে।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভারতে সোনার দাম কমেছে ভরিতে প্রায় ৯২ হাজার টাকা
২২ নভেম্বর ২০২৬

ভারতে সোনার দাম কমেছে ভরিতে প্রায় ৯২ হাজার টাকা

ভারতের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১...

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে কংগ্রেসের হামলা
২২ নভেম্বর ২০২৬

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে কংগ্রেসের হামলা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হা...

নিলামে ৪ হাজার ডলারে বিক্রি জর্জ ওয়াশিংটনের চুল
২২ নভেম্বর ২০২৬

নিলামে ৪ হাজার ডলারে বিক্রি জর্জ ওয়াশিংটনের চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। দেশট...

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
২২ নভেম্বর ২০২৬

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই