গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

ভারতে সোনার দাম কমেছে ভরিতে প্রায় ৯২ হাজার টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৮ এএম ২০২৬
ভারতে সোনার দাম কমেছে ভরিতে প্রায় ৯২ হাজার টাকা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। এরপর থেকেই দরপতনের ধারায় রয়েছে মূল্যবান এই ধাতু।

সর্বশেষ লেনদেনে দেশটির মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি। জানুয়ারির রেকর্ড দামের তুলনায় কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। ভরির হিসাবে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯২ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর) সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৩ হাজার ৫৩৯ ডলার। এর আগে দাম সর্বোচ্চ ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টে উঠেছিল। সেই রেকর্ডের তুলনায় বর্তমানে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ২ হাজার ৮৭ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম নিম্নমুখী হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপির দর বাড়ায় দেশটির বাজারে সোনার দাম আরও কমেছে। মুদ্রাবাজারের পরিস্থিতির উন্নতি ও ডলারের চাহিদা কমায় সপ্তাহজুড়ে রুপির মান বেড়েছে। সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৬।

এদিকে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার জন্য ৩ হাজার ৫০০ ডলার একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তর। দীর্ঘ সময়ের জন্য এ দামের নিচে নেমে গেলে শিগগিরই প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে। একইভাবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম নেমে আসতে পারে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে।

বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে ভারতে সোনার দাম কমার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। এগুলো হলো—যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী ডলারের কারণে মার্কিন বন্ডের সুদহার উচ্চ পর্যায়ে থাকা এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বৃদ্ধি।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনও সোনা ও অন্যান্য পণ্যের ওপর বিক্রির চাপ বাড়িয়েছে। নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বিভিন্ন পণ্য ও মূল্যবান ধাতুতে বিনিয়োগ কমাচ্ছেন বিনিয়োগকারীরা।

তবে একদল বাজার বিশ্লেষকের মতে, ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে আসার আশঙ্কা কম। তাদের ধারণা, ভারত ও আন্তর্জাতিক—উভয় বাজারেই সোনা অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে শিগগিরই দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা আরো বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ ভিত্তি পয়েন্টের কম বাড়ালে এবং ২৩ নভেম্বর প্রকাশিতব্য অক্টোবরের মার্কিন মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলে সোনার বাজারে নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে। এতে আবারো বাড়তে পারে মূল্যবান এই ধাতুর দাম।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে কংগ্রেসের হামলা
২২ নভেম্বর ২০২৬

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে কংগ্রেসের হামলা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হা...

নিলামে ৪ হাজার ডলারে বিক্রি জর্জ ওয়াশিংটনের চুল
২২ নভেম্বর ২০২৬

নিলামে ৪ হাজার ডলারে বিক্রি জর্জ ওয়াশিংটনের চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। দেশট...

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
২২ নভেম্বর ২০২৬

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি

ক্রমাগত উর্ধ্বমুখী হতে হতে হঠাৎ মুখ থুবড়ে পড়েছে সোনার বাজার। বিশ্ববাজারে টানা দরপতনে ১৪ মাস আগের দাম...

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
২২ নভেম্বর ২০২৬

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই