গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

নিলামে ৪ হাজার ডলারে বিক্রি জর্জ ওয়াশিংটনের চুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
নিলামে ৪ হাজার ডলারে বিক্রি জর্জ ওয়াশিংটনের চুল
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। দেশটির দক্ষিণ ক্যারোলাইনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চুলের এই অংশটি সংগ্রহ করেছিলেন বিখ্যাত সংগ্রাহক জন কে ল্যাটিমার। তিনি জন গ্যাডসবির বংশধর। ১৭৯৮ ও ১৭৯৯ সালে গ্যাডসবি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়া শহরের একটি হোটেলে জর্জ ওয়াশিংটনের শেষ দুটি জন্মদিনের আয়োজন করেছিলেন।

১৯২৮ সালে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার এক হলফনামায় জানিয়েছিলেন, ওয়াশিংটনের সঙ্গে তার দাদার বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি চুলের এই অংশটি পেয়েছিলেন। পরে চুলগুলো বাঁধাই করে তাদের বাড়িতে ওয়াশিংটনের একটি ছবির নিচে সংরক্ষণ করা হয়েছিল।

নিলামে চুলগুলো কিনেছেন কে, তা প্রকাশ করেনি নিলাম প্রতিষ্ঠানটি।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভারতে সোনার দাম কমেছে ভরিতে প্রায় ৯২ হাজার টাকা
২২ নভেম্বর ২০২৬

ভারতে সোনার দাম কমেছে ভরিতে প্রায় ৯২ হাজার টাকা

ভারতের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১...

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে কংগ্রেসের হামলা
২২ নভেম্বর ২০২৬

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে কংগ্রেসের হামলা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হা...

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
২২ নভেম্বর ২০২৬

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি

ক্রমাগত উর্ধ্বমুখী হতে হতে হঠাৎ মুখ থুবড়ে পড়েছে সোনার বাজার। বিশ্ববাজারে টানা দরপতনে ১৪ মাস আগের দাম...

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
২২ নভেম্বর ২০২৬

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই